ইউক্রেনের খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিল রাশিয়া
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।
বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এ সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন সিনিয়র সামরিক নেতাদের এক বৈঠকে বলেন, খেরসন শহরে পর্যাপ্ত রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি রুশ সেনাদের ডিনিপ্রো নদীর পূর্ব তীরে প্রতিরক্ষামূলক অবস্থান নেয়ার পরামর্শ দেন।
এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে শহরের চারপাশে সেতু ধ্বংস করার পর এ ঘোষণা এসেছে।
আরও পড়ুনঃ সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করল সরকার





